শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হলেন ডিসি ইশরাত জাহান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ৩১ মে ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
কর্ম দক্ষতা, সঠিক পরিকল্পনা ও সততার কারণে শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত হলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান । প্রশাসনিক কাজের স্বীকৃতি হিসেবে ২০২১-২২ সালের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
৩০ মে সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জানানো হয়েছে। জানা যায়, ২০২১ সালের ৬ মার্চ জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, প্রযুক্তি, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে উন্নয়নে ভূমিকা রাখেন। সর্বশেষ করোনা সংক্রমণ প্রতিরোধ ও ঘূর্ণিঝড় মোকাবেলায় জেলা প্রশাসক দক্ষ ভূমিকা রেখেছেন। করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে মানুষকে সচেতন করা, সামাজিক দূরত্ব নিশ্চিত করণ, স্বাস্থবিধি মানা, ত্রাণ বিতরণসহ বিভিন্ন কাজের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। ইশরাত জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী। তিনি লেখাপড়া শেষ করে বিসিএস ২২ তম ক্যাডার হন । চাকরি জীবনে তিনি খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদারীপুর সদর উপজেলার ইউএনও, খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি গত বছরের ফেব্রুয়ারি থেকে বদলি হয়ে আসার পূর্ব পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা ও উন্নয়ন ২) হিসেবে দায়িত্ব পালন করেন।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




